প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) ভোরের দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বিজলের ঘুন্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা