প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

 

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসির শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা