প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দিল্লিতে উড্ডয়নের সময় বিমানে আগুন

দিল্লিতে উড্ডয়নের সময় বিমানে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লি-তে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে জরুরি অবতরণের সময় অন্তত ছয়জন যাত্রী আহত হন।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি জুরিখ-এর উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন দেখা দিলে সেটিকে জরুরি ভিত্তিতে নামানো হয় এবং ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।

বিমান থেকে যাত্রীদের নামানোর সময় হুড়োহুড়ির মধ্যে কয়েকজন আহত হন। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটিতে মোট ২২৮ জন যাত্রী ও ৪ জন শিশু ছিলেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জানিয়েছে সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছিল বিমানটি , ঘটনাটি উদ্বেগজনক হলেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা