প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চীনা ট্যাংকার

চট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চীনা ট্যাংকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চীনের পতাকাবাহী ট্যাংকার ‘শিং তং ৭৯৯’ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের বাইরে নোঙর করে।

১৮২ দশমিক ৫ মিটার দীর্ঘ এই জাহাজটির ড্রাফট বেশি হওয়ায় সরাসরি জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি খালাস কার্যক্রম শুরু করা হয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কিছু জ্বালানি নামানো হচ্ছে। এতে ড্রাফট কমে এলে পরবর্তীতে জাহাজটিকে জেটিতে আনা হবে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের একটি ট্যাংকার বন্দরে পৌঁছেছিল।

এদিকে জ্বালানি আমদানির ধারাবাহিকতায় শনিবার ভোরে দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার ‘প্রিভে অ্যাঞ্জেল’ বন্দরে ভিড়েছে। এর আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ‘এমটি কোয়েটা’ বহির্নোঙরে আসে।

সংশ্লিষ্টদের মতে, একের পর এক জ্বালানি তেলবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা