প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

চাহারবাগ শহরের আঘদাসিয়েহ এলাকায় একটি আঠা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার এ আগুন লাগে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান।

আগুন লাগার খবর পেয়ে চাহারবাগসহ আশপাশের বিভিন্ন শহর থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা