প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

সরিষাবাড়ী উপজেলা-এ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুজ্জামান শিপন, সালামা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর স্বপন এবং উপজেলা ইমাম সমিতির সহ-সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা জিয়াউর রহমান। র‌্যালি ও আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা