প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মৃত্যুদণ্ড কার্যকরে নতুন পদ্ধতি আনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

গুরুতর ফেডারেল অপরাধে দণ্ডিত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নতুন একাধিক পদ্ধতি যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিকল্পের মধ্যে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করা এবং গ্যাস প্রয়োগের মতো পদ্ধতি রয়েছে।

 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বিচার বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে এসব পদ্ধতি যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান আইনের আওতায় বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন পদ্ধতিগুলো যুক্ত করা হলে ওষুধের ঘাটতি থাকলেও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে।

 

এছাড়া কারা ব্যুরো-কে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক চেয়ার এবং গ্যাস প্রয়োগকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে আলাবামা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো গ্যাস প্রয়োগ পদ্ধতি ব্যবহার করা হয়।

 

এর আগে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়ে এবং কয়েক মাসে একাধিক বন্দির দণ্ড কার্যকর করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে মামলা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা