নিজ হাতে তৈরি গো-কার্ট প্রদর্শন করে প্রশংসা পেয়েছেন এক কলেজ শিক্ষার্থী। তার উদ্ভাবিত রেসিং কার চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী রিজওয়ান রশিদ-এর তৈরি গো-কার্টটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সম্পূর্ণ নিজস্ব নকশা ও হাতে তৈরি এই ছোট আকারের রেসিং কারটি ঘুরে দেখার পাশাপাশি সেটি চালিয়েও দেখেন তিনি। এ সময় গাড়িটির কাঠামো, ইঞ্জিন এবং নির্মাণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।
প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবকের সঙ্গে কথা বলে তার সৃজনশীলতা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের মধ্যে কারিগরি দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে এ ধরনের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, স্থানীয়ভাবে সংগ্রহ করা ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন ব্যবহার করে হালকা ওজনের এই গো-কার্টটি তৈরি করেছেন শিক্ষার্থী রিজওয়ান।