প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, ‘রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান রাষ্ট্রে জনগণের সর্বোচ্চ ক্ষমতার বিষয়টি আবারও স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

বিয়াম ফাউন্ডেশনের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে তিনি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা