প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন ২৪ এপ্রিল, প্রধান অতিথি আমির খসরু

চবিতে কেন্দ্রীয় মন্দির উদ্বোধন ২৪ এপ্রিল, আসবেন আমির খসরু
চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মন্দির আগামী ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির কতৃপক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকাল ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোকান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এম আব্দুস সালামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে চবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, শিপক নাথসহ
অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা