রংপুরের কাউনিয়া উপজেলা-য় ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুটিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় কাউনিয়া থেকে সান্তাহারগামী ‘পদ্মরাগ’ মেইল ট্রেনের নিচে পড়ে যায় মাহিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহিন মিয়া পীরগাছা উপজেলা-র অনন্দানগর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ।