প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সখীপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১, মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড

সখীপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১, মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড
সখীপুর, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক সেবনের অভিযোগে আরও দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদ পেয়ে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুরুজ আলী (৫১) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান পরিচালনা করে নছিমউদ্দিন ও আলমগীর নামে আরও দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। আদালত নছিমউদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সখীপুরসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে জিরো টলারেন্স গ্রহণ করেছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা