প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসন বিবেচনায়ঃ সংসদে প্রধানমন্ত্রী

উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসন বিবেচনায়ঃ সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের বিষয়ে সরকার উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ-এর অধীন পল্লবী থানা এলাকায় অবস্থিত বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের জন্য এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে প্রয়োজনীয় সমীক্ষা শেষে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, এসব ক্যাম্পে বসবাসকারীদের বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২০১৬ সালের আগে প্রায় ৪০ কোটি টাকার বেশি বকেয়া ছিল। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়ে ধাপে ধাপে এই বকেয়া পরিশোধ করা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং তা পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা