প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসন বিবেচনায়ঃ সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্য সামনে রেখে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক অগ্রগতি ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা, আইনের শাসন এবং মানবাধিকারের নিশ্চয়তার পাশাপাশি দুর্নীতি দমন ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে— আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিতদের ভাতা প্রদান, ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুবিধা এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া ‘ই-হেলথ কার্ড’ চালু, নতুন নিয়োগের পরিকল্পনা এবং প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি এবার জুতা দেওয়ার উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে বলে জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা