প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে স্কাউটসের বিভিন্ন কার্যক্রম, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।