ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শম্ভুগঞ্জ এলাকার স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই রাবেয়া খাতুন (৬৫) ও ১৭ মাস বয়সী শিশু তৌফিক নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মো. সানোয়ার হোসেন জানান, সংঘর্ষে নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে এবং আহতদের মধ্যে শিশুটির মা গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে শিবিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।