প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপজেলায় অফিস হচ্ছে খবর পেয়ে, গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

উপজেলায় অফিস, গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উপজেলা পরিষদে এমপিদের জন্য অফিস বরাদ্দের ঘোষণা আসার পর চলাচলের সুবিধার জন্য গাড়ির দাবি তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপজেলা পর্যায়ে এমপিদের জন্য অফিসের ব্যবস্থা করার কথা জানান। এর পর বক্তব্য দিতে উঠে গাড়ির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন আবুল হাসনাত।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে কাজ করতে গিয়ে এমপিদের নিজস্ব কোনো যানবাহন না থাকায় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়, যা কার্যক্রম পরিচালনায় অসুবিধা সৃষ্টি করে। তাই মানুষের কাছে পৌঁছাতে একটি গাড়ির ব্যবস্থা করলে সুবিধা হবে বলে উল্লেখ করেন তিনি।

জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান পরিস্থিতিতে সরকার কৃচ্ছতা নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য ট্যাক্সমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং সরকারি খরচ কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এমপিদের যাতায়াত সুবিধা নিয়ে ভবিষ্যতে আলোচনা করে কোনো সমাধান বের করা হতে পারে।

এদিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টি রসিকতার সুরে তুলে ধরে বলেন, দাবিটি বিবেচনায় নেওয়া হলে ভালো হতো।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা