প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদি আরবে থাকা ২২ হাজার রোহিঙ্গা পেয়েছে বাংলাদেশি পাসপোর্টঃস্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে থাকা ২২ হাজার রোহিঙ্গা পেয়েছে বাংলাদেশি পাসপোর্টঃস্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরব-এ অবস্থানরত প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ-এর সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত মোট ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর বিষয়টি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার জনকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে বিশেষ টিম কাজ করছে।

তিনি বলেন, পাসপোর্ট প্রদানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করবেন, তাদের দ্রুত প্রক্রিয়ার আওতায় আনা হবে। পাশাপাশি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী দেশ এবং জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।

আলোচনার শেষে রাষ্ট্রদূত বাংলাদেশি প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণ গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তিনি সে সফরে যেতে পারেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা