রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ১১ দলীয় ঐক্যজোট।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে এ ব্রিফিংকে ঘিরে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।