যুদ্ধ কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়— এমন মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করাই বহিরাগত ষড়যন্ত্র মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
সোমবার (২০ এপ্রিল) বিচার মন্ত্রণালয়ে এক তদারকি সফরে বক্তব্য রাখতে গিয়ে ইরান-এর প্রেসিডেন্ট এ কথা বলেন। সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, সহমর্মিতা, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব। তিনি শত্রুর প্রতি সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি পারস্পরিক যোগাযোগে সচেতন থাকার আহ্বান জানান।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখতে হলেও কূটনৈতিক উপায় ব্যবহার করে উত্তেজনা কমানোর চেষ্টা করা জরুরি। যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।
প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ-পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ, যেখানে ধৈর্য, সহনশীলতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।