প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মানুষের পাশে আছি, আল্লাহর শুকরিয়া: বগুড়ায় তারেক রহমান

বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬

নিজ এলাকার মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিজের গ্রামের মা-বোনদের হাতে এই কার্ড তুলে দিতে পারা তার জন্য বিশেষ আনন্দের।

সোমবার (২০ এপ্রিল) শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে মানুষের সঙ্গে সরাসরি দেখা করতে পেরে তিনি আনন্দিত। তিনি জানান, প্রায় এক দশক ধরে পরিকল্পিত এই উদ্যোগের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, এদিন ৯১১ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি যোগ্যদেরও অন্তর্ভুক্ত করা হবে।

এই উদ্যোগের লক্ষ্য হিসেবে জানানো হয়, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সামগ্রিক জীবনমান উন্নয়ন নিশ্চিত করা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা