প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হরমুজ প্রণালিতে জাহাজে গুলি

ইরানের বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি-তে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং কোম্পানি CMA CGM জানিয়েছে, তাদের ‘এভারগ্লেডস’ নামের জাহাজটি প্রণালিটি অতিক্রম করার সময় লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। তাদের দাবি, নৌ অবরোধ কার্যকর করতে জাহাজটিকে একাধিকবার থামার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়।

প্রায় ছয় ঘণ্টা সতর্কবার্তা দেওয়ার পর মার্কিন বাহিনী জাহাজটির ইঞ্জিন অচল করতে গুলি চালায়। ডেস্ট্রয়ার থেকে ছোড়া গোলা ইঞ্জিন রুমে আঘাত করলে জাহাজটি থেমে যায়। এরপর মেরিন সদস্যরা জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা