প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) তিনি বগুড়া সফর করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তার বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের শুরুতে বেলা ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত সিটি করপোরেশনের ফলক উন্মোচন কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা