প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিজেলের দাম বৃদ্ধির পর বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর জরুরি বৈঠক

ডিজেলের দাম বৃদ্ধির পর বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

ডিজেলের লিটারপ্রতি দাম ১৫ টাকা বাড়ানোর পর দেশের বাস ও ট্রাক ভাড়ায় নতুন সমন্বয় আনার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে ঢাকাসহ সারাদেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের কিলোমিটারভিত্তিক ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। পরিবহন মালিকপক্ষ তাদের প্রস্তাব সভায় উপস্থাপন করবে, যা পরে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারা, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা