প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে ইসরায়েলিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের রাজধানী তেল আবিব-এ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ইরান ও লেবাননের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বার্তাসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারী ছাইম ত্রিভ্যাক্স বলেন, ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ছিল ভুল। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত আইনি জটিলতা এড়াতেই বেশি মনোযোগী।

তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। একজন নাগরিক হিসেবে এসব ঘটনার জবাব পাওয়ার অধিকার রয়েছে বলে মনে করেন তারা।

সমাজকর্মী লি হফম্যান আগিভ বলেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতেই তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন। আরেক বিক্ষোভকারী রাফায়েল প্লেইনা জানান, নেতানিয়াহুর নীতির কারণে দেশের সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্কও দুর্বল হয়ে পড়ছে।

এদিকে, লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। চলমান এই সংঘাতের প্রভাব পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনাতেও। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সংঘাতের দ্রুত সমাধান জরুরি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা