প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যরাতে গুলশান কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী

মধ্যরাতে গুলশান কার্যালয়ে ব্যস্ত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

রাজধানীর গুলশান এলাকায় নিজ রাজনৈতিক কার্যালয়ে টানা রাতভর দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু করে রাত প্রায় ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে গুরুত্বপূর্ণ দলীয় কার্যক্রম পরিচালনা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি। বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে।

জানা গেছে, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এর বিভিন্ন জেলা থেকে আগত মনোনয়নপ্রত্যাশীরা পর্যায়ক্রমে এই সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।

গুরুত্বপূর্ণ এই মনোনয়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা