প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন নেতানিয়াহু অভিযোগ কমলা হ্যারিসের

ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন নেতানিয়াহু: অভিযোগ কমলা হ্যারিসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ সমর্থন করে না।

স্থানীয় সময় শনিবার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমলা হ্যারিস বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সেনাদের ঝুঁকির মুখে ফেলেছে এবং এটি জনগণের প্রত্যাশার বাইরে।

এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে নিয়ে একটি পোস্টে দেশটির প্রশংসা করেছেন।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা ও দৃঢ়তা প্রমাণ করেছে। তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম নির্ভরযোগ্য মিত্র হিসেবে উল্লেখ করেন এবং তাদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতার প্রশংসা করেন।

বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা