প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হরমুজ প্রণালী আবারও বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

ইরানের সামুদ্রিক বাণিজ্য সীমিত করতে আঞ্চলিক জলসীমায় টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, নৌ অবরোধ কার্যকর রাখতে মার্কিন নৌবাহিনী সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।

এই অভিযানে অংশ হিসেবে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিনকনি (ডিডিজি-৯১) মোতায়েন করা হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে জাহাজ প্রবেশ ও বহির্গমন ঠেকাতে বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবে কাজ করছে এ যুদ্ধজাহাজ। তাদের নির্দেশে ইতোমধ্যে কিছু জাহাজকে ফিরে যেতে হয়েছে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন অবরোধ প্রত্যাখ্যান করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে কিছু জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। এমনকি কয়েকটি ঘটনায় গুলিবর্ষণের খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা