প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হরমুজ প্রণালি খুলতেই তেলের বাজারে স্বস্তি

হরমুজ প্রণালি খুলতেই তেলের বাজারে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত করায় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯.১ শতাংশ কমে ৯০ ডলার ৩৮ সেন্টে স্থির হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইরানের বিভিন্ন বন্দরের ওপর এখনো নৌ অবরোধ বজায় রেখেছে ওয়াশিংটন।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয়, তাহলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা