বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন তারেক রহমান।
জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। এর আগে ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
এবারের তালিকায় বিশেষভাবে আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য তাকে মরণোত্তরভাবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ
মুক্তিযুদ্ধ:
মরণোত্তর সম্মাননা পেয়েছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
বিজ্ঞান ও প্রযুক্তি:
অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সংস্কৃতি:
হানিফ সংকেত এবং মরণোত্তর সম্মাননা পেয়েছেন বশির আহমেদ।
সাহিত্য:
মরণোত্তর সম্মাননা পেয়েছেন ড. আশরাফ সিদ্দিকী।
ক্রীড়া:
জোবেরা রহমান লিনু।
সমাজসেবা ও জনসেবা:
মরণোত্তর সম্মাননা পেয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহেরীন চৌধুরী; এছাড়া সম্মাননা পেয়েছেন মো. সাইদুল হক,এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
গবেষণা ও প্রশিক্ষণ:
মোহাম্মদ আবদুল বাকী, ড. এম এ রহিম এবং ড. সুকোমল বড়ুয়া।
জনপ্রশাসন:
মরণোত্তর সম্মাননা পেয়েছেন কাজী ফজলুর রহমান।
পল্লী উন্নয়ন:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পরিবেশ সংরক্ষণ:
আব্দুল মুকিত মজুমদার।