প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খতমে নবুওয়াতের অভিনন্দন পেলেন সংসদ সদস্য হানজালা

খতমে নবুওয়াতের অভিনন্দন পেলেন সংসদ সদস্য হানজালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করায় পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা-কে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বিষয়টি উত্থাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দীর্ঘদিনের বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, কুরআন-সুন্নাহভিত্তিক আকীদা সংরক্ষণ এবং মুসলিম উম্মাহর ধর্মীয় বিশ্বাসের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় বিষয়ে সুস্পষ্ট অবস্থান গ্রহণ সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা রাব্বানী সংশ্লিষ্ট বক্তব্যের জন্য পীরজাদা হানজালার নেতৃত্বগুণ ও দূরদর্শিতার প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। পাশাপাশি সংসদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেষে দেশবাসীকে এ বিষয়ে সচেতন ও সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা