প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তিন দেশ সফরে উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দেশ সফরে উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে তিন দেশ সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। জানা গেছে, সফরের প্রথম ধাপে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিনি তুরস্ক-এ অবস্থান করবেন।

এই সময় তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের পঞ্চম আসরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

তুরস্ক সফর শেষে তিনি বেলজিয়াম এবং পরে আদ্দিস আবাবা সফর করবেন। এই সফরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা