প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বনানী ১১ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে 

বনানী ১১ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ হয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলবে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা