প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের তালিকায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

বিশ্বখ্যাত সাময়িকী  টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তার রাজনৈতিক যাত্রাকে ‘নাটকীয় উত্থান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন লন্ডন-এ নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তিনি দেশের নেতৃত্বে আসেন। ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘ সময় বিরোধী রাজনীতিতে থাকার পর নিজেকে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

এতে আরও উল্লেখ করা হয়, দেশে ফেরার প্রায় ১৭ বছর পর গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন এবং জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।

প্রতিবেদনে তার ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও তুলে ধরা হয়েছে। দেশে ফেরার সময় তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মৃত্যু ঘটে। সেই কঠিন সময়েও জাতীয় ঐক্য গড়ার অঙ্গীকারের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন তিনি।

টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে প্রবন্ধটি লিখেছেন ম্যাগাজিনটির সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা