প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনলাইন ক্লাস আমারও পছন্দ নয়, তবে সময়ের দাবি শিক্ষামন্ত্রী

অনলাইন ক্লাস আমারও পছন্দ নয়, তবে সময়ের দাবি শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের সমর্থক নন, তবে বৈশ্বিক বাস্তবতার কারণে ডিজিটাল শিক্ষাব্যবস্থা এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার প্রেক্ষিতে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু বিশ্ব বাস্তবতা আমাদের সেই পথে যেতে বাধ্য করছে।” তাই শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতির সমন্বয় করেই এগোতে হবে বলে তিনি মত দেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাবে শিক্ষা কার্যক্রমে বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাস চালু রাখা নিয়ে আলোচনা ও সমালোচনাও হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। তবে অধিকাংশই সরাসরি অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।

এসময় তিনি আরও জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার অধীনে আনার পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা