প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের সঙ্গে দ্বিতীয় আলোচনায় নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে দ্বিতীয় আলোচনায় নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা শুরু হলে সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন তথ্য জানিয়েছে সিএনএন, একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে।

সূত্রগুলো জানিয়েছে, এই সম্ভাব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও অংশ নিতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই কুশনার কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

জানা গেছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব এই তিন শীর্ষ উপদেষ্টার ওপরই ন্যস্ত করেছেন ট্রাম্প এবং তাদের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বৈঠকের পর থেকেই সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ভ্যান্স, উইটকফ ও কুশনার ইরানি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা