প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফল ঘিরে কালিয়াকৈরে নেতাকর্মীদের সক্রিয় অবস্থান

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল সফল ঘিরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কালিয়াকৈর উপজেলার নেতাকর্মীদের সক্রিয় অবস্থান এবং প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়কে কালিয়াকৈর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী মো সাইজুদ্দিনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

প্রিয় নেতাকে একটু দেখার জন্য অধিক আগ্রহ আর আবেগ অনুভূতি এবং তীব্র উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন সকলে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা