প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলা নববর্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলা নববর্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মহাকালের প্রবাহে আরও একটি বাংলা নববর্ষ জাতির সামনে উপস্থিত হয়েছে, যা সময়ের পরিবর্তন ও নতুন প্রত্যাশার বার্তা বহন করছে।

তিনি নববর্ষকে একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত সবার লক্ষ্য। ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মানবিক সমাজ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা