গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এতে বক্তব্য দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাব-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পল্লী বিদ্যুৎ প্রতিনিধি, সমাজসেবা, শিক্ষা ও জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।