প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

রংপুরের কাউনিয়া উপজেলায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিঙ্গারকুড়া বাজার সংলগ্ন উত্তর বাহাগিলী এলাকায় ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রোববার রাতে পরিচালিত এ অভিযানে আব্দুর রহিমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রহিম ওই এলাকার নুর ইসলামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা