প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেলিনর গ্রুপ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

টেলিনর গ্রুপ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, আধুনিক ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং টেলিনরের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে টেলিনরের অবদান গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গ্রামাঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

অন্যদিকে, টেলিনর সিইও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশে সেবার মান উন্নয়ন এবং ৫জি প্রযুক্তি বিস্তারে টেলিনর কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনরের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা