প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামিন পেয়ে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামিন পেয়ে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
গাজীপুর, প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, জামিননামা কারাগারে পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে মুক্তি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় এক আন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির চোখ ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরে লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এর আগে তার আইনজীবী জানান, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আইনগত বাধা ছিল না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা