দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তারেক রহমান বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কেউ যদি কোনোভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন নিশ্চিত করতে এবং শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।