পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী বাংলাদেশের বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, পরিবেশ ও জলবায়ু ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এছাড়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।