প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারী উদ্যোক্তাদের রপ্তানিতে সহায়তায় কাজ করছে সরকার: শামা ওবায়েদ

নারী উদ্যোক্তাদের রপ্তানিতে সহায়তায় কাজ করছে সরকার: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

নারী উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এই পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বছর ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। তিনি জানান, প্রবাসে থাকা বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে ৮ থেকে ১০টি দেশে আইন প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক হয়রানির শিকার হলে যাতে দ্রুত আইনি প্রতিকার পান, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা