প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
বজলুর রহমান,
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার  টাকার।

২৬ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , প্যারামাউন্ট টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ, বিডিকম ও গোল্ডেন সন লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা