প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

মধ্যস্থতার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র চলমান কূটনৈতিক আলোচনায় ভূমিকা রাখার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকেই ধন্যবাদ জানান এবং আলোচনার অগ্রগতি নিয়েও নতুন তথ্য তুলে ধরেন।

রোববার (১২ এপ্রিল) তাসনিম নিউজের বরাতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকের আয়োজন ও মধ্যস্থতায় পাকিস্তান সরকার ও জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি জানান, এই আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাত নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ইসমাঈল বাকেই আরও বলেন, ইরান কূটনীতিকে জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে। তবে অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ আস্থা গড়ে ওঠেনি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা ও বার্তা বিনিময় হয়েছে। ইরানি প্রতিনিধিরা দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার মতে, আলোচনার অগ্রগতি নির্ভর করবে অপর পক্ষের আন্তরিকতা, অতিরিক্ত দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার স্বীকৃতির ওপর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা