প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত এমপি

শপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করেছেন। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা। শপথ শেষে তারা নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পান বিএনপির প্রার্থীরা।

বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট, আর অন্য প্রার্থী পেয়েছেন ৫২৬ ভোট।

অন্যদিকে শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট এবং আরেক প্রার্থী পেয়েছেন ৪৮০ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে (পোস্টাল ব্যালট ছাড়া) ভোট পড়েছে ৪২ দশমিক ৫৭ শতাংশ, যেখানে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা