প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পার্বত্য উৎসব ও বাংলা নববর্ষে সম্প্রীতির আহ্বান প্রধানমন্ত্রীর

পার্বত্য উৎসব ও বাংলা নববর্ষে সম্প্রীতির আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলানসহ বিভিন্ন নৃগোষ্ঠীর সামাজিক উৎসব দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি উল্লেখ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এসব উৎসব জাতীয় জীবনে আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। পাহাড় ও সমতলে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষের উৎসবগুলোকে জাতীয় উৎসবের অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এসব বৈচিত্র্য দেশের গৌরব ও সৌন্দর্য বাড়িয়েছে।

তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি তুলে ধরে বলেন, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নৃগোষ্ঠীসহ সব মানুষের উন্নয়ন, নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ ও পার্বত্য অঞ্চলের এই উৎসবগুলো সবার জীবনে সুখ, শান্তি ও সৌহার্দ্য বয়ে আনবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা