প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারত থেকে পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পার্বতীপুরে পৌঁছেছে

ভারত থেকে পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। চালানটি গ্রহণ করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুর ডিপো-এ।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।

তিনি জানান, গত ৭ এপ্রিল থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয় এবং ১০ এপ্রিল দিবাগত রাতে নতুন এই ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ সম্পন্ন হয়। চলতি মাসে আরও চালান আসার কথা রয়েছে।

এর আগে মার্চ মাসেও একই পাইপলাইনের মাধ্যমে একাধিক ধাপে জ্বালানি তেল দেশে আসে। সংশ্লিষ্টদের মতে, এই পাইপলাইন ব্যবহারে পরিবহন খরচ ও সময় উভয়ই কমছে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাও আরও কার্যকর হচ্ছে।

এই পাইপলাইনের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় জ্বালানি বিতরণ সহজতর করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা